যুক্তরাষ্ট্রের হামলা হলে ১০ গুণ কঠোর জবাব দেবে ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ রাত
  • ৮০০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক সম্পদও হামলার লক্ষ্যবস্তু হবে: শেখারচি

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে আগের হামলাগুলোর তুলনায় ১০ গুণ কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, মার্কিন হামলার জবাব শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না; শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক সম্পদও লক্ষ্যবস্তু হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো হামলা হলে তা আগের হামলাগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী হবে।

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখারচি বলেন, মার্কিন প্রেসিডেন্টের হুমকি বাস্তবে রূপ নিলে ইরানের পাল্টা জবাব হবে ১০ গুণ বেশি কঠোর। এমন প্রতিক্রিয়া দেখানো হবে, যা বিশ্বকে বিস্মিত করবে।

তিনি আরও বলেন, বিশ্বের যেখানেই যুক্তরাষ্ট্রের সম্পদ ইরানের নাগালের মধ্যে থাকবে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ক্ষেত্রে শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক স্থাপনাও বিবেচনায় থাকবে।

ইরানের এই সামরিক মুখপাত্র দাবি করেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের জনগণ ভীত নয়। ২০২৫ সালের জুনে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি। একই সঙ্গে গত দুটি যুদ্ধে চিহ্নিত সামরিক দুর্বলতাগুলোও কাটিয়ে ওঠা হয়েছে।

শেখারচি বলেন, গত ৪৭ বছরের ইতিহাসে ইরান প্রমাণ করেছে, দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। তবে কোনো পক্ষ আগ্রাসন চালালে ইরান কেবল আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে শক্তিশালী পাল্টা আক্রমণও চালাবে।

ইরানের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব বক্তব্য দেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad