বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী দীঘি

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ রাত
  • ১০০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে প্রেমের গুঞ্জন। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। তবে বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার না করে গুঞ্জনকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার কথা জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে কথা বলেন দীঘি। এসব গুঞ্জনের উৎস কিংবা কে এগুলো ছড়াচ্ছেন, তা নিয়ে তিনি খুব একটা ভাবেন না বলেও জানান।

দীঘির ভাষ্য, শোবিজ অঙ্গনে কাজ করলে শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন তৈরি হওয়া স্বাভাবিক। তবে নিজের মুখ থেকে কোনো বক্তব্য না আসা পর্যন্ত এসব আলোচনাকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করা উচিত।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

গুঞ্জন নিয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার পক্ষপাতী নন দীঘি। তাঁর মতে, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তাই প্রতিটি আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। তবে হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এবারও কোনো স্পষ্ট স্বীকারোক্তি দেননি এই অভিনেত্রী।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad