শাহরুখের সঙ্গে দেখা করতে একাদশ শ্রেণির পরীক্ষাই ফাঁকি দিয়েছিলেন কীর্তি সুরেশ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ দুপুর
  • ১০০৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভক্ত ছিলেন ছোটবেলা থেকেই। প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে একাদশ শ্রেণির পরীক্ষাও ফাঁকি দিয়েছিলেন তিনি। এক বন্ধুকে সঙ্গে নিয়ে সরাসরি চলে গিয়েছিলেন শাহরুখ অভিনীত ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুলজীবনের সেই মজার স্মৃতির কথা জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন কীর্তি। সিরিজটির প্রচার উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে জানান, একাদশ শ্রেণিতে পড়ার সময়ই প্রথম বলিউড বাদশাহর মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল তাঁর।

কীর্তি জানান, তাঁর বড় বোন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন তিনি। সেই সূত্রেই ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ তৈরি হয়।

সাক্ষাৎকারে কীর্তি বলেন, একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে শুটিং সেটে চলে গিয়েছিলেন তিনি। স্কুলজীবনের সেই সিদ্ধান্তকে এখনো বিশেষ স্মৃতি হিসেবে মনে রেখেছেন অভিনেত্রী।

শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের একটি ছবিও নিজের কাছে যত্ন করে রেখেছেন কীর্তি। তবে ছবিতে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে তাঁর। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, সেদিন পুরোনো একটি সালোয়ার পরেছিলেন এবং কপালে ছিল বড় টিপ। ছবিতে নিজেকে খুব একটা ভালো না লাগায় সেটি আবার দেখাতে চান না তিনি।

তবে নিজের সাজপোশাক নিয়ে অস্বস্তি থাকলেও সেই দিনের স্মৃতি তাঁর কাছে এখনো আনন্দের। প্রিয় তারকার সঙ্গে প্রথম দেখা হওয়ার ঘটনাটি কীর্তি সুরেশের জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad