প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতাও উল্লেখ নেই।
আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্ত
এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। চাকরিটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের ঢাকার তেজগাঁওয়ে কাজ করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতনের পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। এ ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, বিস্তারিত শর্ত ও অন্যান্য তথ্য জানতে আকিজ গ্রুপের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক