বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর দেশের চারটি স্থানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পদের বিবরণ ও যোগ্যতাপ্রতিষ্ঠানটির নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। পদটি মেডিকেল প্রমোশন অফিসার। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩২ বছর। এ পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরিটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
চার স্থানে সাক্ষাৎকারআগামী ৬ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চারটি স্থানে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং নম্বর ১৫৯৪, বগুড়া সদর।
ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।
কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।
চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।
যেসব সুবিধা পাবেননিয়োগপ্রাপ্ত কর্মীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, বিক্রয়সংক্রান্ত প্রণোদনা, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, মুনাফার অংশীদারত্ব এবং পারফরম্যান্স বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
সাক্ষাৎকারে অংশ নিতে যা লাগবেআগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক