ব্র্যাকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। তবে অভিজ্ঞতার বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ করা হয়নি।
নিয়োগটি হবে চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র অফিস এবং কর্মস্থল নির্ধারণ করা হবে যেকোনো স্থানে। এ পদে নিয়োগের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পদসংখ্যাও নির্দিষ্ট করে উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ব্র্যাকের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠান: ব্র্যাক
বিভাগ: স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
পদ: প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
বয়স: কমপক্ষে ২০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থী: নারী ও পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

প্রথম দর্পণ,ডেস্ক