দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘কম্পিউটার অপারেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতাও উল্লেখ নেই।আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তএ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। চাকরিটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের ঢাকার তেজগাঁওয়ে কাজ করতে হবে।বেতন ও সুযোগ-সুবিধানিয়োগ বিজ্ঞপ্তিতে বেতনের পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। এ ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।আবেদনের সময়সীমাআগ্রহী প্রার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, বিস্তারিত শর্ত ও অন্যান্য তথ্য জানতে আকিজ গ্রুপের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।