মীনা বাজারে নিয়োগ, আবেদন চলবে ২০ নভেম্বর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ রাত
  • ১৪৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কর্মস্থল ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে

দেশের অন্যতম সুপারশপ মীনা বাজারে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মীনা বাজারের ফাইন্যান্সিয়াল অডিট বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নেওয়া হবে। পদসংখ্যা নির্ধারণ করা হয়নি।

প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি:

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে বিবিএ অথবা এমবিএ।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৪ থেকে ৬ বছর।

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে বিডিজবস ডটকমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে।

সূত্র: বিডিজবস ডটকম ও আজকের পত্রিকা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad