স্টুডিও ভাঙচুরের পর পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় সালমান মুক্তাদির

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০২:০০ দুপুর
  • ৪৬৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশে আর বিনিয়োগ না করার ঘোষণা কনটেন্ট ক্রিয়েটরের

স্টুডিও ভাঙচুরের ঘটনার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এ পরিস্থিতিতে বাংলাদেশে আর কোনো বিনিয়োগ না করার ঘোষণাও দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে সালমান জানান, তিনি বর্তমানে কঠিন সময় পার করছেন। একটি বড় বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে এ নিয়ে আক্ষেপ না করে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

সালমান বলেন, জীবনে ভালো সময় চাইলে খারাপ সময়কেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। শুধু অভিযোগ করে বসে থাকলে চলবে না; কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়াই আসল বিষয়।

সংকটের সময়ে স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্ক প্রসঙ্গে সালমানের দাবি, ঘটনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করার বা কথা বলার সুযোগ পাননি।

যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁরা সরাসরি বসে কথা বললে বিষয়টির সমাধান সম্ভব ছিল বলেও মনে করেন তিনি। প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সালমান বলেন, এ পরিস্থিতি সামাল দেওয়ার মানসিক শক্তি তাঁর রয়েছে। তবে সবার পক্ষে এমন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।

তাঁর ভাষ্য, ভিত্তিহীন অভিযোগে অনেকের জীবন, সুনাম ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad