বিচ্ছেদের আবেগঘন গান নিয়ে ফিরলেন কাজী শুভ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ বিকাল
  • ৪৮৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সংগীতশিল্পী কাজী শুভ
ভালোবাসার মায়া, প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার নিয়ে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘আমি এক ভুল কইরাছি’। প্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে কাজী শুভর উপস্থিতিও রয়েছে।

আগেই গানটি অ্যালবামে যুক্ত হয়েছিল

নতুন গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, প্রয়াত পাগল হাসানের গানের প্রতি তার আলাদা টান ও মায়া রয়েছে। পাগল হাসান জীবিত থাকতেই তিনি গানটি সংগ্রহ করেছিলেন। পরে নিজের ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে গানটি যুক্ত করেন।

কাজী শুভর ভাষ্য, গানটির কথায় প্রেমের আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার ফুটে উঠেছে। গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad