চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।
এদিকে, শুধু ১ নভেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওই দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে পাঁচ গুণেরও বেশি।
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও সহায়ক প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স