বড়পর্দায় ফিরতে একসঙ্গে প্রস্তুত ডিএ তায়েব ও পলি

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ বিকাল
  • ৩৩১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ডিএ তায়েব ও পলি
ভালো গল্প ও ব্যতিক্রমী চরিত্র পেলে সিনেমা কিংবা ওয়েব প্রজেক্টে কাজের আগ্রহ দুই তারকার

নব্বইয়ের দশকের আলোচিত চিত্রনায়িকা পলি ও অভিনেতা ডিএ তায়েবকে ঘিরে বিনোদন অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সিনেমা হল পরিদর্শন ও ঘরোয়া আয়োজনে তাঁদের একসঙ্গে উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমেও কৌতূহল তৈরি করেছে। এবার একসঙ্গে নতুন কাজে যুক্ত হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন তাঁরা।

সম্প্রতি ডিএ তায়েবের অভিনীত ‘অফিসার’ সিনেমার প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি। এ ছাড়া ডিএ তায়েবের আমন্ত্রণে তাঁর বাসায় আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে পলির নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়।

দুই তারকার একসঙ্গে উপস্থিতিকে ঘিরে নতুন কাজের সম্ভাবনা নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তাঁরা জানান, ভালো গল্প ও ব্যতিক্রমী চরিত্র পেলে বড়পর্দা কিংবা বড় পরিসরের ওয়েব প্রজেক্টে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।

ডিএ তায়েব অভিনয়ে আসার আগে দীর্ঘ ২৫ বছর পুলিশ বিভাগে দায়িত্ব পালন করেন। পরে অভিনয়ে মনোযোগ দিতে স্বেচ্ছায় অবসর নেন। ‘সোনা বন্ধু’, ‘ইশা খাঁ’ এবং ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ‘অফিসার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে, নব্বইয়ের দশকে বাণিজ্যিক সিনেমায় পরিচিতি পাওয়া পলি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। ডিএ তায়েবের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন আয়োজনে তাঁর উপস্থিতি নতুন করে তাঁকে আলোচনায় এনেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad