২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, সন্দেহজনক রোগী ১,৩৫৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ দুপুর
  • ১৩৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।

একই সময়ে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ জন।

মৃত্যু ১ হাজার ১৪৯, নিশ্চিত রোগীদের মধ্যে ১০৫

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৪, বরিশালে ১২৯, সিলেটে ১২৬, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহীতে ৪১ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad