শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৫ জন, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ২৬৮, খুলনায় ১৩১, রাজশাহীতে ১১২, রংপুরে ৪৮, বরিশালে ১৮২ এবং সিলেটে ১১ জন রয়েছেন।
চলতি বছরে আক্রান্ত ১ লাখ ৩৩ হাজারের বেশি
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৩৬ জন।
আগের বছরগুলোর তুলনায় পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর রোগটিতে প্রাণ হারান ৪১৩ জন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ বছর মৃত্যু হয় ৫৭৫ জনের।
অন্যদিকে, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ওই বছর সারাদেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
চলতি বছর ইতোমধ্যে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট প্রাণহানিকে ছাড়িয়ে গেছে। ফলে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক