ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, অক্টোবরে প্রাণ গেল ১৭৪ জনের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ বিকাল
  • ৩৬৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
এক মাসে আক্রান্ত ৫৬ হাজার ৩৮০; ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩৩

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। অক্টোবর মাসের ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৩৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশনসহ) বিভিন্ন হাসপাতালে ৬০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ২৩৪, চট্টগ্রামে ২৮১, খুলনায় ২২৮, ময়মনসিংহে ৭০, রাজশাহীতে ১৪৯ এবং রংপুরে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে মৃত্যু ৪১৯, আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগী।

ঢাকায় সর্বোচ্চ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর মাসে মারা গেছেন আরও ১৭৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে চলতি বছরে সবচেয়ে বেশি ১৯৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৭৯, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে আট এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে ডেঙ্গু পরিস্থিতির ধারাবাহিক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষ করে অক্টোবর মাসে ১৭৪ জনের মৃত্যু এবং ৫৬ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য এডিস মশাবাহিত রোগটির প্রকোপের তীব্রতা নির্দেশ করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad