তাহসিফের মরদেহ উদ্ধারের ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, তদন্তে নতুন সূত্র

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ বিকাল
  • ৩৮৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন সূত্র পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে রাজধানীর মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেলের সন্ধান পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাহসিফের মৃত্যুর ঘটনায় মূল তদন্ত করছে নৌ-পুলিশ। পাশাপাশি ছায়া তদন্তের মাধ্যমে সহযোগিতা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মোটরসাইকেলটির মালিকানা ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা নির্ধারণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও আলামত পরীক্ষা করা হচ্ছে।

পিবিআই সূত্র জানায়, এ ঘটনায় নৌ-পুলিশ মূল তদন্তকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে। পুলিশের অন্যান্য ইউনিটের মতো পিবিআইও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে তদন্তে সহযোগিতা করছে। তদন্তে পাওয়া তথ্য, আলামত ও সংশ্লিষ্ট উপকরণ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। পরবর্তী সময়ে নতুন কোনো তথ্য বা আলামত পাওয়া গেলেও তা তদন্তকারী সংস্থার কাছে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

তাহসিফের সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের। ঘটনার পর তাঁদের চলাচলসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে মাজার বস্তি এলাকায় পাওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, কিংবা তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে নৌ-পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি পিবিআইয়ের ছায়া তদন্তও চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad