সিরাজগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান শেষে নিয়ম মেনে গাড়ি চালনায় অভিজ্ঞ চারজনকে সনদপত্র ও স্মারক সম্মাননা দেওয়া হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের প্রকৌশলী আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কোবরা, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ইসলামিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন-অর-রশিদ খান হাসান, সদর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মো. আবু জাফর, হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাস মালিক সমিতি সিরাজগঞ্জের সাবেক দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান ডাবলু, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নতুন শিরাজী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মমিন, জেলা জাতীয়তাবাদী দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

এ সময় বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আল-ইমরান ও অফিস সহকারী আব্দুল মতিন, নিসচা সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সহসম্পাদক মনির হোসেন হিমেল, মীর মাসুদ রানা রিপন, ক্রীড়া সম্পাদক সেলিম মণ্ডল ও সাংস্কৃতিক সম্পাদক মনিরা খাতুন উপস্থিত ছিলেন। পাশাপাশি সিরাজগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউটস সদস্য ইব্রাহিম সেখ, ইসলামিয়া সরকারি কলেজের জাকারিয়া ইসলাম সেখসহ অন্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad