নিহত মাহিয়া রামকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্পিডব্রেকার না থাকায় ক্ষোভস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামু-মরিচ্যা সড়কে গতিরোধক না থাকায় যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটছে। সড়কে গতিরোধক স্থাপনসহ নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে তাঁরা সড়কে গাছ ফেলে অবরোধ করেন।
ঘটনাস্থলে জনপ্রতিনিধিরাঅবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক