আমজনতার তারেককে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ বিকাল
  • ৯৫১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাষ্ট্রীয় সফরে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে জাপানে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের জীবনমান ও জীবিকার নানা সংকট নিয়ে আলোচনার বদলে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সমালোচনা ও কুৎসা রটানো হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মো. তারেক রহমানকে সফরসঙ্গী করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত দুই-তিন দিন ধরে এ নিয়ে নানা মন্তব্য দেখা যাচ্ছে। তারেকের কোনো অবদান নেই এবং তাঁকে সঙ্গে নিয়ে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে—এমন সমালোচনাও করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের মানুষের প্রকৃত সমস্যা ও প্রয়োজনের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংস্কার শুধু নির্দিষ্ট পরিবেশে বসে নীতিগত পরিবর্তন আনার মধ্যে সীমাবদ্ধ নয়। মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত করাও বড় সংস্কার।

তিনি বলেন, রাজনীতিকেরা ভোটের জন্য মানুষের কাছে যান। তাই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো সাধারণ শ্রমজীবী মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করা।

প্রথমবার বিদেশ সফরে তারেক

জাপান সফরে যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, জীবনে প্রথমবার দেশের বাইরে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের উদ্দেশে যাত্রা করছেন। এ জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবার প্রতি ভালোবাসা জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad