গাজীপুর কর অঞ্চলে ৩৪ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ২৯ অক্টোবর

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ বিকাল
  • ৮৩১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
গাজীপুর কর অঞ্চলে ৬ ক্যাটাগরির পদে ৩৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু হবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছয়টি পদের মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে সর্বোচ্চ ১২ জন নেওয়া হবে। এ ছাড়া প্রধান সহকারী ও অফিস সহায়ক পদে আটজন করে, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজন, উচ্চমান সহকারী পদে দুজন এবং গাড়িচালক পদে একজন নিয়োগ পাবেন।

পদ, গ্রেড ও বেতন

নিয়োগের পদভিত্তিক বিবরণ নিচে দেওয়া হলো—

প্রধান সহকারী: ৮টি পদ, ১৩তম গ্রেড; বেতন স্কেল ২৪,০০০–৫৮,০০০ টাকা।

উচ্চমান সহকারী: ২টি পদ, ১৪তম গ্রেড; বেতন স্কেল ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১২টি পদ, ১৩তম গ্রেড; বেতন স্কেল ২৪,০০০–৫৮,০০০ টাকা।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩টি পদ, ১৬তম গ্রেড; বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।

গাড়িচালক: ১টি পদ, ১৬তম গ্রেড; বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।

অফিস সহায়ক: ৮টি পদ, ২০তম গ্রেড; বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।

বয়সসীমা ও আবেদন ফি

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শর্ত এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে গাজীপুর কর অঞ্চলের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের সময়সূচি

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, অনলাইন সংস্করণ, ২৮ অক্টোবর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad