‘ড্যানজিন ১০জি’ বালাইনাশক প্রত্যাহারের নির্দেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ দুপুর
  • ২৩৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সাত কর্মদিবসের মধ্যে বাজার থেকে সরাতে হবে পুনরায় প্যাকেটজাত সব পণ্য

রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়ায় ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশকের নির্দিষ্ট একটি ব্যাচের পুনরায় প্যাকেটজাত করা সব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, মেসার্স সিয়াম ক্রপ কেয়ারকে সাত কর্মদিবসের মধ্যে এসব পণ্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

গত ১৯ অক্টোবর অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে প্রতিষ্ঠানটিকে এ নির্দেশ দেওয়া হয়।

পরীক্ষায় সন্তোষজনক ফল মেলেনি

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, মেসার্স সিয়াম ক্রপ কেয়ারের ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশকের এপি নম্বর ৩৭৭০ এবং ব্যাচ নম্বর ০৯৬৩২১-এর নমুনা উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনার ফল সন্তোষজনক পাওয়া যায়নি।

এর পরিপ্রেক্ষিতে নির্দেশনা পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে ওই ব্যাচের পুনরায় প্যাকেটজাত করা সব বালাইনাশক বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রত্যাহার করা পণ্যের পরিমাণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা

চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি স্বাক্ষরিত নির্দেশনার অনুলিপি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্দেশনাটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখাকে অনুরোধ জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad