সোমবার সকালে কারা অধিদপ্তরে যোগদানের পর তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগজনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেয়। নিয়োগের পর তিনি সোমবার আনুষ্ঠানিকভাবে কারা অধিদপ্তরে যোগদান করেন।
কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর যোগদানের বিষয়টি জানানো হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক