মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেফতারডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০, লালবাগ বিভাগে ৬৫, ওয়ারী বিভাগে ৬০, গুলশান বিভাগে ৩৫, রমনা বিভাগে ২৬ এবং উত্তরা বিভাগ থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধারঅভিযান চলাকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

প্রথম দর্পণ,ডেস্ক