রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ সংগঠনের উদ্যোগে দুই শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ দুপুর
  • ৩৮২১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ সংগঠনের উদ্যোগে দুই শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ সংগঠনের সহায়তায় দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মাদ মাহবুবুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের তালুকদার।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কম্বল গ্রহণকারী এক উপকারভোগী রহিমা বেগম (৬৫) বলেন, “এই শীতের মধ্যে কম্বল না থাকায় খুব কষ্ট হচ্ছিল। রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। আজ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন থেকে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। যারা আমাদের মতো গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন।”


বক্তারা বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad