বিমানবন্দরে দায়িত্বে গাফিলতি হলে শাস্তি, ভালো কাজ করলে পুরস্কার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ দুপুর
  • ৪০৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে। অন্যদিকে দায়িত্ব যথাযথভাবে পালন ও ভালো সেবার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার সকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবা নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

বিমানবন্দরের সেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা নিশ্চিত করতে ভালো কাজের স্বীকৃতি এবং দায়িত্বে অবহেলার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad