বিমানবন্দরে দায়িত্বে গাফিলতি হলে শাস্তি, ভালো কাজ করলে পুরস্কার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৭:৫৫ সময়
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে। অন্যদিকে দায়িত্ব যথাযথভাবে পালন ও ভালো সেবার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।সোমবার সকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।তিনি বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবা নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।বিমানবন্দরের সেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা নিশ্চিত করতে ভালো কাজের স্বীকৃতি এবং দায়িত্বে অবহেলার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।