সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি বিল পাস করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বিলটি দ্রুত সংশোধন করা হবে।শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।শফিকুর রহমান বলেন, দু-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজকে দোষারোপ করা ঠিক নয়। আলেমদের সঙ্গে খোঁচা দিয়ে নয়, বরং ভালোবাসা ও সম্মানের সঙ্গে কথা বলতে হবে।তিনি আরও বলেন, দলের সব নেতা-কর্মীকে মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। আলেম-ওলামাদের ভালো-মন্দের বিষয়েও সবাইকে আরও সতর্ক থাকতে হবে।জামায়াতে ইসলামীর আমির বলেন, সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বর্তমানে জাতি শঙ্কিত। এ পরিস্থিতিতে সবার দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।