ধানমন্ডি থানার এসআই এসএম আব্দুল গফুর জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেকের পানিতে লাশটি দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি লেকের কিনারে সিঁড়ির ওপর তোলা হয়।
নিহতের পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল নম্বরের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী লাশটি শনাক্ত করেন। জাভেদ মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক