প্রতিষ্ঠান: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদ: প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: রাজশাহী
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক ৬০ হাজার টাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
আবেদনকারীর বৈধ বিএমডিসি নিবন্ধনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস ও ডিজিটাল ডেটা টুল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধানির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনআগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্ধারিত আবেদনপদ্ধতিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬।
তথ্যসূত্র: যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক