গঙ্গার পানি বণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ দুপুর
  • ২৪৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন চুক্তি করার কথা জানিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের স্বার্থ ও পানি নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি গ্যারান্টি ক্লজ রাখার ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের নদ-নদীর ওপর পড়ছে। এ কারণে নদী রক্ষা ও পানি ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, নদীদূষণের মূল কারণ চিহ্নিত করতে হবে। রাজধানীর বুড়িগঙ্গা নদী এখনো বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি নদীতে গিয়ে পড়ে। এতে নদীদূষণ বাড়ার পাশাপাশি প্রতিবছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, নদী ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আন্তসীমান্ত নদীগুলোর পানি বণ্টনে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করা জরুরি।

তথ্যসূত্র: যুগান্তর প্রতিবেদন, ২৪ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad