রেড ক্রিসেন্টে চিকিৎসক নিয়োগ, বেতন ৬০ হাজার টাকা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৩ সময়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।পদের বিবরণপ্রতিষ্ঠান: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিপদ: প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসারপদসংখ্যা: ১টিকর্মস্থল: রাজশাহীচাকরির ধরন: চুক্তিভিত্তিকবেতন: মাসিক ৬০ হাজার টাকাপ্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়বয়সসীমা: উল্লেখ নেইযোগ্যতা ও অভিজ্ঞতাআবেদনকারীর বৈধ বিএমডিসি নিবন্ধনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস ও ডিজিটাল ডেটা টুল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।অন্যান্য সুযোগ-সুবিধানির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।আবেদনআগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্ধারিত আবেদনপদ্ধতিতে পাওয়া যাবে।আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬।তথ্যসূত্র: যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০২৬।