রোববার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিল। তাদের বয়স অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বেশি।
১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ করে দ্রুত বিচার শুরু করা হবে বলেও জানান তিনি।
এর আগে পুলিশ অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধারের তথ্যও পুলিশ নিশ্চিত করেছিল।
সমাজে অবক্ষয়ের প্রভাবস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বহু বছরের অবক্ষয়ের প্রভাব সমাজে প্রতিফলিত হচ্ছে। একটি সুশিক্ষিত ও সুস্থ জাতি গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো জঘন্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সঠিক পথে পরিচালিত করতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
যেভাবে নিখোঁজ অপ্রতিমকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরপর তুহিন, আনাস ও ফাহিমকে আটক করা হয়। তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়।
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত ও বিচার দ্রুত শেষ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স