রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ বিকাল
  • ৩০৬১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামতৈল এলাকায় অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকায় অভিযানে অবৈধভাবে মাটি কাটার জালাল আহমেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানকালে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ এবং ধামাইনগর ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad