চাঁদার দাবিতে মুরগি ব্যবসায়ীকে হুমকি, কর্মচারীর হাতে ধারালো অস্ত্রের আঘাত

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ দুপুর
  • ৩৬১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg চাঁদার দাবিতে মুরগি ব্যবসায়ীকে হুমকি, কর্মচারীর হাতে ধারালো অস্ত্রের আঘাত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে চাঁদার দাবিতে আতঙ্কে রয়েছেন মুরগি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ ব্যবসাপ্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। টাকা না দিলে ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটে।


সম্প্রতি চান্দাইকোনা (পাবনা বাজার) ফকিরবাড়ী রোডের একটি মুরগির ব্যবসাপ্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মচারী মো. হাসান আলীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর ডান হাতের কবজির ওপরের অংশ গুরুতর জখম হয়। পরে তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এ ঘটনায় ব্যবসায়ী মো. আল আমিন রায়গঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৬৫ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


চান্দাইকোনা বাজারের ব্যবসায়ী মো. মোতালেব শেখ, মো. জালাল হোসেন ও মো. হুজাইফাসহ কয়েকজন বলেন, ‘আগে একদল এসে টাকা চাইত, এখন আরেকদল আসে। টাকা না দিলে নানা ধরনের ঝামেলা করে।’ তাঁরা নিরাপদ পরিবেশে ব্যবসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।


ব্যবসায়ীদের কয়েকজনের দাবি, স্থানীয় তরুণদের একটি অংশ এসব ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন।


অভিযুক্ত মো. সালমান ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে একজনকে চড়-থাপ্পড় দেওয়ার কথা জানান। তবে চাঁদা দাবির বিষয়ে তাঁর বক্তব্য স্পষ্ট নয়। প্রধান অভিযুক্ত মো. লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের আগে থেকেই বিরোধ রয়েছে।


রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad