বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস।
তিনি জানান, মন্ত্রী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসার সময় তার রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। ফলোআপ চিকিৎসার জন্যই তিনি আবার থাইল্যান্ড যাচ্ছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে তার চিকিৎসা শুরু করা হয়।
শারীরিক অবস্থা বিবেচনায় পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক