চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:১ সময়
চিকিৎসার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চিকিৎসা শেষে আগামী ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস।তিনি জানান, মন্ত্রী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসার সময় তার রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। ফলোআপ চিকিৎসার জন্যই তিনি আবার থাইল্যান্ড যাচ্ছেন।এর আগে গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে তার চিকিৎসা শুরু করা হয়।শারীরিক অবস্থা বিবেচনায় পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।