শাহজাদপুরে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ দুপুর
  • ৭১৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. রুহুল আমিন (৫৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন বেলকুচি উপজেলার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad