সংবাদ সম্মেলনে যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত ওই কমিটি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
জসিম উদ্দিন বলেন, নতুন কমিটিতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটির সভাপতি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে ছিলেন এবং অতীতে দলের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া সাধারণ সম্পাদকসহ কমিটির একাধিক পদে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন কমিটি বাতিলে কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক কমিটির একাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক