আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পুলিশ

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ রাত
  • ১৯৬২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালালে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনসংলগ্ন জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে রিয়াজ ফকির (২৬) নামে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

আটকের পর রিয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, রিয়াজ ফকিরের মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব। একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে তার মৃত্যুর ভুয়া তথ্য ছড়িয়ে দেয়। ওই গুজবের জের ধরেই একদল লোক থানায় হামলা চালায়।

তিনি আরও জানান, হামলায় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad