বিদ্যুৎ বন্ধ না করেই খুঁটিতে কাজ, নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ১৪৮৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মুশা পাঁকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার শুটিপাড়া গ্রামের মেহের উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৫০) এবং কালিতলা গ্রামের দরিরা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬)।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রুমন ইসলাম জানান, বিদ্যুতের প্রধান খুঁটিতে নতুন সংযোগের কাজ চলাকালে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোট তিনজন শ্রমিক খুঁটিতে কাজ করছিলেন। তাদের মধ্যে দুইজন নিহত হলেও আকাশ নামে অপর এক শ্রমিক আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই খুঁটিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad