প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৩ জুলাই ২০২৬, ০১:৫২ দুপুর
  • ৩২৮৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং সরকারি দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়া এবং দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠে আসে। বিষয়টি সরকারি কর্মচারীর আচরণবিধির পরিপন্থী হওয়ায় তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

আদেশে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এ ধরনের আচরণ অসদাচরণের শামিল। পাশাপাশি তার কর্মকাণ্ড সরকারি প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করা হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) পাবেন।

প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত পরিচালনা করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনাটি নীলফামারী জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন, পেশাগত শৃঙ্খলা এবং দায়িত্বশীল বক্তব্য নিশ্চিত করা জনস্বার্থ ও প্রশাসনিক শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad