আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, ক্ষুব্ধ জনতার হামলায় ভাঙচুর পল্লী বিদ্যুৎ অফিসে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ০৩:২৩ দুপুর
  • ২৭৩৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ চলাকালে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের ঘন ঘন লোডশেডিংয়ের ক্ষোভ এ ঘটনার মাধ্যমে বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় অবস্থিত কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় আগে থেকেই লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করে অফিসের বিভিন্ন অংশে ভাঙচুর চালান।

কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad