সলঙ্গার হাটিকুমরুলে চোরাই মালামাল বেচাকেনার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, ০২:৫৬ দুপুর
  • ৩১৮১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সলঙ্গার হাটিকুমরুলে চোরাই মালামাল বেচাকেনার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ ও আশপাশের এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ।

২৪ জুন বুধবার দুপুরে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মো. সাইফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই মালামাল বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মো. কুদ্দুস (৩৪) ও মো. ইসমাইল হোসেন (৩০), এবং সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাগিচাপাড়া এলাকার মো. আশরাফুল ইসলাম (২৮) ও মো. সবুজ আলী (২৬)।

এ ছাড়াও আরেক অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ড-সংক্রান্ত মামলার আসামি সলঙ্গা থানার দেওভোগ এলাকার বাসিন্দা কেএম মেহেদী হাসান (২৬)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad