কলেজে যাওয়ার পথে প্রাণ ঝরল মেধাবী সুমাইয়ার, শোকে স্তব্ধ বাঁশখালী

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, ১১:১৫ রাত
  • ২৮১৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস দুর্ঘটনায় কলেজছাত্রী সুমাইয়া জান্নাতের (১৯) মর্মান্তিক মৃত্যুতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনা এলাকার বাসিন্দা মাওলানা আরিফ হাবিবীর মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নানার বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সুমাইয়া। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। লোহাগাড়া এলাকায় দুই বাসের সংঘর্ষে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সুমাইয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। শোকাহত বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এলাকাবাসী জানান, সুমাইয়া অত্যন্ত ভদ্র, মেধাবী ও বিনয়ী স্বভাবের একজন শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি সামাজিক আচরণেও তিনি সবার কাছে প্রশংসিত ছিলেন। তাঁর এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad