সাঘাটায় শিবির নেতা খুন: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি, রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, ০৮:৫৬ রাত
  • ২১৬৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের এক পর্যায়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়। এ সময় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থানকালে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় সালাহউদ্দিন নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবির নেতারা অভিযোগ করেন, হামলার সঙ্গে স্থানীয় যুবদলের কয়েকজন কর্মী জড়িত। তারা বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হত্যাকাণ্ড আইনের শাসন, সামাজিক স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা দাবি করেন, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণে সহিংসতা, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

তারা অবিলম্বে সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad