সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, ০৫:০৯ বিকাল
  • ২০৩৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, পরিবেশের উপরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১জুন) প্রানের খোঁজে বিশ্বময় এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রানের খোঁজে বিশ্বময় এর সভাপতি ও রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ​হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, ​ সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad