অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৯ রাত
  • ২৫৬৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg শ্রমিকদল নেতা নিখোঁজ

পাবনার ঈশ্বরদীর সিমান্ত জিরো পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আন্নু (৫০) নামের এক শ্রমিকদল নেতা পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুরে কুষ্টিয়া–পাবনা সীমান্তের ঈশ্বরদী জিরো পয়েন্টসংলগ্ন তালবাড়িয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নৌ–পুলিশের যোগসাজশে তালবাড়িয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এ উত্তোলন থেকে আদায় হওয়া টাকা ভাগ–বাটোয়ারা নিয়ে আলোচিত জাসদ নেতা ও সাবেক চেয়ারম্যান সাচ্চু হত্যা মামলার আসামি কাজল মজুমদার গ্রুপ এবং ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও সুলতান আলী বিশ্বাস টনি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।


রবিবার ওই বিরোধের জেরে আন্নুর সঙ্গে পিন্টু–টনি গ্রুপের ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মারধর করে বাল্কহেডের ওপর থেকে নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি।


লক্ষিকুন্ডা নৌ–পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাল্কহেডের ধাক্কায় আন্নু নদীতে পড়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধান পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ আন্নুকে উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad