ইসলামী ব্যাংকে নতুন নেতৃত্ব আসছে, বাড়বে গতি ও কার্যক্রম: গভর্নর

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১২ জুন ২০২৬, ০৪:৪৪ দুপুর
  • ৯১৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত পাঁচ সদস্যের একজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। তবে এর বাইরে ব্যাংকের কোনো পদে বদলি, পদোন্নতি কিংবা প্রশাসনিক বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

তিনি ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকের ‘অবৈধ হস্তক্ষেপের’ অভিযোগও সরাসরি নাকচ করেন।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি দাবি করেন, এবারের বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad