বিনিয়োগকারীদের স্বস্তি, শেয়ারবাজারে মূলধনী আয় আবারও করমুক্ত হতে যাচ্ছে

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৪:১৮ দুপুর
  • ২০৮৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা এসেছে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর বর্তমানে আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সংসদে অনুমোদিত হলে ব্যক্তি বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে অর্জিত মূলধনী আয় সম্পূর্ণ করমুক্ত হবে।

বর্তমানে আয়কর আইন, ২০২৩-এর সপ্তম তফসিল অনুযায়ী তালিকাভুক্ত সিকিউরিটিজ বিক্রি করে অর্জিত মূলধনী মুনাফার ওপর ব্যক্তি করদাতাদের ১৫ শতাংশ হারে কর পরিশোধ করতে হয়। নতুন বাজেটে এই বিধান বাতিলের প্রস্তাব আনা হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং পুঁজিবাজারে নতুন বিনিয়োগ প্রবাহ উৎসাহিত হবে। একই সঙ্গে বাজারের তারল্য বৃদ্ধি এবং লেনদেনের গতি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

বিশ্লেষকদের মতে, মূলধনী মুনাফার ওপর কর প্রত্যাহার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে এবং দেশের পুঁজিবাজারকে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে ভূমিকা রাখতে পারে।

এখন প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পাস হওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad