সলঙ্গায় শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, মাদকমুক্ত জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ বিজ্ঞান দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।সোমবার (৪ মে) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ বিজ্ঞান দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় চড়িয়া মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি মো. আশরাফুল ইসলাম হাসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহিদ, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আল-আমিন তালুকদার এবং ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ফেরদৌস জামান উজ্জ্বল। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় ওসি আসলাম হোসেন বলেন, মাদক, দুর্নীতি ও ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।সভায় শিক্ষার্থীদের মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয় এবং ইভটিজিং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেওয়া হয়।

প্রথম দর্পণ,ডেস্ক